দুই অস্ত্র কারবারি গ্রেফতার
দি নিউজ লায়ন ; ছয়টি বেআইনি অস্ত্রসহ দুই অস্ত্র কারবারি কে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হলেন সাবির লস্কর ও হাফিজুল মোল্লা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বকুলতলা থানার খোলাখালি এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানা পুলিশ ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন টিম হানা দেয় সাবির লস্কর এর বাড়িতে। সেখানেই মূলত ছটি একনলা বন্দুক পাওয়া যায়। অস্ত্র বিক্রির অভিযোগে হাফিজুল মোল্লা নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা পুলিশের জেরাতে অস্ত্র বিক্রির কথা স্বীকার করেছে। রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

Post a Comment